প্রথমার্ধের শুরুতে দুই গোলে পিছিয়ে পড়া এলোমেলো ব্রাজিল ধাক্কা সামলে সমতায় ফিরল ভিনিসিয়ুস জুনিয়রের নৈপুণ্যে। আক্রমণের ঝড়ের মাঝে বিরতির আগে ও পরে একবার করে জাল খুঁজে নিয়ে আশা জাগালেন তিনি। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফের পাল্টে গেল সমস্ত হিসাবনিকাশ। আরেক দফা লক্ষ্যভেদ করে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিল জাপান।
শনিবার সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৩-২ গোলে হেরে গেছে ব্রাজিল। জাপানের জয়সূচক গোলের পর চরম প্রতিবাদ জানানোয় লাল কার্ড দেখানো হয় সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি ও অধিনায়ক রাফিনিয়াকে।
বিস্তারিত আসছে…
