Homeসারাদেশচট্টগ্রামে পুলিশের টহল পিকআপ চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার

চট্টগ্রামে পুলিশের টহল পিকআপ চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) হালিশহর থানার চুরি যাওয়া টহল পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে গাড়িটি উদ্ধার করা হয়।

এর আগে দুপুরে হালিশহরে পুনাক ক্যান্টিনের সামনে থেকে গাড়িটি চুরি হয়। পুলিশ জানায়, তিন পুলিশ সদস্য দুপুরের খাবার খেতে গেলে সড়কের পাশে পার্ক করা গাড়িটি চোর নিয়ে যায়।

সিএমপির পশ্চিম বিভাগের উপকমিশনার (ডিসি) আলমগীর হোসেন বলেন, আমাদের একটি দল কর্ণফুলী উপজেলায় রয়েছে। উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে চুরি হওয়া গাড়িটি উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

চুরি হওয়া টহল ভ্যানটি উদ্ধারে বিভিন্ন থানার পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য ইউনিট যৌথভাবে অভিযান চালায়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার (এসি) আমিনুর রশিদ এর আগে দ্য ডেইলি স্টারকে বলেন, গাড়িটি অনেক পুরোনো এবং হালিশহর এলাকায় নিয়মিত টহলের কাজে ব্যবহার করা হতো।

‘তিন পুলিশ সদস্য গাড়িটি ক্যান্টিনের সামনে রেখে দুপুরের খাবার খেতে ভেতরে যান। এ সময় চোর চাবি দিয়ে গাড়িটি চালু করে নিয়ে যায়।’

RELATED ARTICLES

Most Popular