অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার ও সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার।
গতকাল বুধবার এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
আজ প্রজ্ঞাপন দুটি প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
