Homeস্পোর্টসসামনে কঠিন পথ, তবু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশায় ভারত

সামনে কঠিন পথ, তবু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশায় ভারত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে কঠিন চ্যালেঞ্জ পেরুতে হবে ভারতকে। বাকি থাকা সবগুলো টেস্টই জিততে হবে তাদের। এরমধ্যে নিউজিল্যান্ডের মতো কন্ডিশনের বাধা পেরুতে হবে। ভারতের অধিনায়ক শুভমান গিল মনে করেন, কিউইদের বিপক্ষে দুই টেস্ট জিতলে তাদের দারুণ সুযোগ তৈরি হবে। আর বোলিং কোচ মরনে মরকেলের মতে এজন্য ভূমিকা রাখতে হবে পেস বোলারদের। 

A post shared by ICC (@icc)

 

বৃহস্পতিবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হচ্ছে নিউজিল্যান্ড ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এই সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সফরকারীরা।

সিরিজের আগে ভারত অধিনায়ক গিলের কন্ঠে ফাইনালের তাড়না, ‘আমি বিশ্বাস করি। এই দুই টেস্ট জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার খুব ভালো সুযোগ তৈরি হবে আমাদের। এখানে (নিউজিল্যান্ডে) আসার আগে থেকেই আমরা এজন্য ফোকাস করছি। আমি জানি এই দুই টেস্ট আমাদের জন্য মহাগুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যদি আমরা পরের বছর ফাইনাল খেলতে চাই।’

আর মরকেল জানান, ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বোলারদের বাড়তি পরিশ্রম করতে হবে, ‘ফাইনালে খেলতে হলে আমাদের এখন আরেকটু বেশি পরিশ্রম করতে হবে, নিজেদের কমফোর্ট জোন থেকে কিছুটা বেরিয়ে আসতে হবে এবং এমন জায়গায় পৌঁছাতে হবে যেখানে আমরা সম্ভবত আগে যাইনি।’

A post shared by ICC (@icc)

 

‘পরিস্থিতি বা মুহূর্তের দাবিতে কাউকে যদি বাড়তি দুই-তিন ওভার বোলিং করতে হয় কিংবা বাতাসের বিপরীতে কঠিন পরিশ্রম করতে হয়, তবে সেটাই করতে হবে’, যোগ করেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক পেসার।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড এবং ভারত আছে চতুর্থ স্থানে। প্রথম দুটি আসরের ফাইনাল খেলা ভারত ২০২৭ সালে ওভালে হতে যাওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে ফিরতে মরিয়া। অন্যদিকে, উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড ঘরের মাঠে সিরিজ জিতে শীর্ষস্থান আরও মজবুত করতে চায়।

সিরিজের আগে ভারতের পেস আক্রমণের সমন্বয় নিয়ে বেশ আলোচনা চলছে। জাসপ্রিত বুমরাহ ও প্রসিধ কৃষ্ণর সঙ্গে দলে আছেন মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, অংশুল কম্বোজ এবং নতুন মুখ গুরনুর ব্রার। 

 

RELATED ARTICLES

Most Popular