Homeসারাদেশগাজীপুরে খুলেছে আরও ১৯ কারখানা, শ্রীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে খুলেছে আরও ১৯ কারখানা, শ্রীপুরে মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ১৯ পোশাক কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে অন্য কারখানাগুলোও খুলে দেওয়া হবে।

আজ রোববার গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, আজ সকাল ১১টা থেকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ডেইলি স্টারকে বলেন, ‘মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকরা মহাসড়কের একপাশে অবস্থান নিয়েছিলেন। তবে এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে আমানটেক্স লিমিটেডের বৈরাগীচালা কারখানার প্রায় ৪০০-৫০০ শ্রমিক মিছিল করে গড়গড়িয়া মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড থেকে ময়মনসিংহগামী লেন ধরে আগাতে থাকে।

সিএন্ডবি বাজার এলাকায় শিল্প পুলিশ, থানা-পুলিশ, এসআরবি, আনসার ব্যাটালিয়ন ও বিজিবি সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান স্থানীয়রা।

তবে, সকাল থেকে ভোগড়া, কোনাবাড়ী ও বড়বাড়ী এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে।

পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ১৯ কারখানা আজ খুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্য কারখানাগুলোও খুলে দেওয়া হবে।’

RELATED ARTICLES

Most Popular