Homeসারাদেশচট্টগ্রামে দামপাড়া পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে দামপাড়া পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামের দামপাড়া এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইন্সের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার রাতে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত আরও একটি ককটেল উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, রাত ১১টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলে করে দুই যুবক পুলিশ লাইন্সের সামনে আসে। এরপর তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, মোটরসাইকেলে আসা ওই দুই যুবক তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি সড়কের মাঝখানে বিস্ফোরিত হয়। বাকি একটি অবিস্ফোরিত অবস্থায় সড়ক থেকে উদ্ধার করা হয়েছে।

সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

RELATED ARTICLES

Most Popular