Homeসারাদেশপোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের স্থগিত সভা ২৩ নভেম্বর

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের স্থগিত সভা ২৩ নভেম্বর

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য গঠিত মজুরি বোর্ডের স্থগিত সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ের ন্যূনতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গতকাল সোমবার মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত ঘোষণা করে বোর্ড।

আজকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ন্যূনতম মজুরি হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন বোর্ডের তৃতীয় সভা সেগুনবাগিচা কার্যালয়ে আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল ও এ খাতে নিযুক্ত সব শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি হার নির্ধারণে সুপারিশ প্রণয়ন সম্পর্কিত আলোচনা।

RELATED ARTICLES

Most Popular