Homeসারাদেশশ্রমিক অসন্তোষ: সাভার ও আশুলিয়ায় ৩ মামলা, আসামি অজ্ঞাতনামা ২৩০০

শ্রমিক অসন্তোষ: সাভার ও আশুলিয়ায় ৩ মামলা, আসামি অজ্ঞাতনামা ২৩০০

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের মধ্যে কারখানা ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে সাভার মডেল থানায় একটি ও আশুলিয়া থানায় দুটি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা অন্তত ২ হাজার ৩০০ জনকে।

গতকাল সোমবার ও আজ মামলা তিনটি করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় চলমান আন্দোলনের সময় কারখানা ভাঙচুরের ঘটনায় দুটি কারখানা কর্তৃপক্ষ পৃথক মামলা করেছেন। এসব মামলায় অজ্ঞাতনামা ৮০০ থেকে ১ হাজার জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম ডেইলি স্টারকে বলেন, চলমান আন্দোলনের সময় সাভারের একটি কারখানায় ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় আজ কারখানা কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। সেখানে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি বলেন, ‘আজ ভোররাতে তেঁতুলঝোড়া এলাকায় সড়কের পাশে পার্কিং করা একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতাকারীরা বাসটিতে আগুন দিয়েছেন।’

RELATED ARTICLES

Most Popular