Homeসারাদেশগাজীপুরে ৫৬ পোশাক কারখানা বন্ধ

গাজীপুরে ৫৬ পোশাক কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে ৫৬টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, শ্রমিক অসন্তোষের কারণে আজ সকালে নতুন করে ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া গতকাল থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। সব মিলিয়ে বর্তমানে ৫৬টি কারখানা বন্ধ রয়েছে।

এসপি আমজাদ হোসাইন বলেন, আজ কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সেই তালিকা এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য রাতে জানানো হবে।

RELATED ARTICLES

Most Popular