Homeবিনোদনগ্র্যামিতে মনোনয়ন পেলেন যারা

গ্র্যামিতে মনোনয়ন পেলেন যারা

৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এবারের মনোনয়নে এগিয়ে আছেন নতুন প্রজন্মের সংগীতশিল্পীরা। তবে পল ম্যাককার্টনি, ম্যাডোনা, দ্য রোলিং স্টোনস ও প্রয়াত ডলি পার্টনের মতো সংগীতজগতের কিংবদন্তিরাও পেয়েছেন উল্লেখযোগ্য স্বীকৃতি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এবার সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ গায়িকা ও গীতিকার রে। তার ঝুলিতে আছে ১১টি মনোনয়ন। এর পরেই আছেন স্পেনের সংগীতশিল্পী রোসালিয়া, পেয়েছেন নয়টি মনোনয়ন। লোকো সংগীতশিল্পী এলা ল্যাংলি, মিরান্ডা ল্যামবার্ট, অলিভিয়া রদ্রিগো ও ফোবি ব্রিজার্স পেয়েছেন সাতটি করে মনোনয়ন।

Raye is the most nominated artist for the upcoming Grammy Awards.

এ ছাড়া ব্রুনো মার্স, লিওন থমাস ও গত বছরের সেরা নবাগত শিল্পী অলিভিয়া ডিন পেয়েছেন ছয়টি করে মনোনয়ন।

এবারের আসরে নতুন ইতিহাস গড়েছেন বিয়ন্সে। গ্র্যামির ইতিহাসে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া এই সংগীতশিল্পীর মোট মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ১০০-তে। ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা বিভাগে মনোনয়ন পাওয়ায় এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় বসবে এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এবিসি। একই সঙ্গে হুলু ও ডিজনি প্লাসে দেখা যাবে অনুষ্ঠানটি।

নিচে উল্লেখযোগ্য কয়েকটি বিভাগের মনোনয়ন তালিকা দেওয়া হলো।

বর্ষসেরা অ্যালবাম: ফোবি ব্রিজার্সের ‘লস্ট উইকেন্ড’, অলিভিয়া ডিনের ‘দ্য আর্ট অব লাভিং’, এলা ল্যাংলির ‘ড্যান্ডেলিয়ন’, ব্রুনো মার্সর ‘দ্য রোমান্টিক’, রে-এর ‘দিস মিউজিক মে কনটেইন হোপ’, অলিভিয়া রদ্রিগো ‘ইউ সিম প্রিটি স্যাড ফর আ গার্ল সো ইন লাভ’, রোসালিয়ার ‘লাক্স’, টেইলর সুইফটের ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।

Olivia Rodrigo got seven nominations.

বর্ষসেরা গান: রোসালিয়া, বিয়র্ক ও ইয়েভস টিউমরের ‘বার্গহাইন’, এলা ল্যাংলি ‘চুজিন টেক্সাস’, অলিভিয়া রদ্রিগো ‘দ্য কিউর’, আরিয়ানা গ্রান্ডের  ‘হেইট দ্যাট আই মেড ইউ লাভ মি’, টেইলর সুইফট ‘আই নিউ ইট, আই নিউ ইউ’ (টয় স্টোরি ৫), অলিভিয়া ডিনের ‘ম্যান আই নিড’, ব্রুনো মার্সর ‘রিস্ক ইট অল’, রে-এর ‘হোয়্যার ইজ মাই হাজব্যান্ড!’।

বর্ষসেরা রেকর্ড: অলিভিয়া ডিন ‘ম্যান আই নিড’, এলা ল্যাংলির ‘চুজিন টেক্সাস’, ব্রুনো মার্সর ‘আই জাস্ট মাইট’, রে-এর ‘হোয়্যার ইজ মাই হাজব্যান্ড!’, অলিভিয়া রদ্রিগোর ‘দ্য কিউর’, রোসালিয়া, বিয়র্ক ও ইয়েভস টিউমরের ‘বার্গহাইন’, টেইলর সুইফটের ‘দ্য ফেট অব ওপেলিয়া’, টেম ইমপালা ও জেনির ‘ড্রাকুলা’, সেরা নবাগত শিল্পী: অ্যাঞ্জিন দ্য পোয়াত্রিন, গিজ, এলা ল্যাংলি, স্লেইয়টার, সিয়েনা স্পিরো, ডন টলিভার, রেমি উলফ, দ্য ওম্যাক সিস্টার্স।

সেরা পপ একক পরিবেশনা: অলিভিয়া ডিনের ‘ম্যান আই নিড’, ব্রুনো মার্সর ‘রিস্ক ইট অল’, রে-এর ‘হোয়্যার ইজ মাই হাজব্যান্ড!’, অলিভিয়া রদ্রিগোর ‘দ্য কিউর’, রোসালিয়ার ‘সভিনিয়ন ব্লঁ’।

Olivia Dean, who won best new artist last year, got six nods.

সেরা পপ দ্বৈত বা দলীয় পরিবেশনা: লেডি গাগা ও দোচির ‘রানওয়ে’, ম্যাডোনা ও সাবরিনা কার্পেন্টারের ‘ব্রিং ইয়োর লাভ’, রে ও হান্স জিমারের  ‘ক্লিক ক্ল্যাক সিম্ফনি’, টেইলর সুইফট ও সাবরিনা কার্পেন্টারের ‘দ্য লাইফ অব আ শোগার্ল’, টেম ইমপালা ও জেনির ‘ড্রাকুলা’।

সেরা র‍্যাপ অ্যালবাম: বাস্তা রাইমস ও জে ডিলার ‘ডিলাজেন্স ২’, কার্ডি বির ‘অ্যাম আই দ্য ড্রামা?’, র‍্যাপসোডির ‘গড গটা অ্যাফ্রো অ্যান্ড গোল্ড হুপস’, ডন টলিভারের ‘অকটেন’, ওয়ালের ‘এভরিথিং ইজ আ লট’, কানিয়ে ওয়েস্টের (ইয়ে) ‘বুলি (ডিলাক্স)’।

সেরা র‍্যাপ পরিবেশনা: বেবি কিম, কেনড্রিক লামার ও মোমো বয়েডের ‘গুড ফ্লার্টস’, কার্ডি বির ‘এরিটাইম’, ডে লা সোল ও নাসের ‘রান ইট ব্যাক’, টি আইয়ের ‘লেট দেম নো’, ডন টলিভারের ‘বডি’।

Don Toliver was nominated for best rap performance, best rap album and best new artist.

সেরা ঐতিহ্যবাহী লোকো অ্যালবাম: চার্লি ক্রকেটের ‘ক্লোভিস’, ভিন্স গিলের ‘৫০ ইয়ার্স ফ্রম হোম: ডাউন অ্যাট দ্য বর্ডারলাইন’, কোডি জনসনের ‘ব্যাংকস অব দ্য ট্রিনিটি’, উইলি নেলসনের ‘ওয়ার্কিন ম্যান: উইলি সিংস মার্লে’, চার্লি ওয়ারশামের ‘ওয়ান্স আপন আ সেকেন্ড টাইম অ্যারাউন্ড’।

সেরা লোকো একক পরিবেশনা: ভিন্স গিলের ‘দ্য হোল ওয়ার্ল্ড’, এলা ল্যাংলির ‘চুজিন টেক্সাস’, কেইসি মাসগ্রেভসের ‘ড্রাই স্পেল’, লেইনি উইলসনের ‘ক্যান্ট সিট স্টিল’, স্টিফেন উইলসন জুনিয়রের ‘গ্যারি’।

সেরা রক অ্যালবাম: অ্যাঞ্জিন দ্য পোয়াত্রিনের ‘ভলিউম ২’, ফু ফাইটার্সের ‘ইয়োর ফেভারিট টয়’, মিউজের ‘দ্য ওয়াও! সিগন্যাল’, দ্য রোলিং স্টোনসের ‘ফরেন টাংস’, জ্যাক হোয়াইটের ‘ফ্রোজেন শার্লট’।

Ella Langley's "Choosin' Texas" took the charts by storm this year.

সেরা রক পরিবেশনা: অ্যাঞ্জিন দ্য পোয়াত্রিনের ‘সারনিয়েজ’, ফোবি ব্রিজার্সের ‘লস্ট বয়েজ’, গিজের ‘ত্রিনিদাদ’, অলিভিয়া রদ্রিগো ও রবার্ট স্মিথের ‘হোয়াটস রং উইথ মি’, দ্য রোলিং স্টোনসের ‘ইন দ্য স্টারস’।

সেরা আরঅ্যান্ডবি অ্যালবাম: ক্রিস ব্রাউনের ‘ইন দ্য স্টারস’, অ্যালেক্স আইজলির ‘হোয়েন দ্য সিটি স্লিপস’, কেহলানির ‘কেহলানি’, পিজে মর্টনের  ‘স্যাটারডে নাইট’, জিল স্কটের ‘টু হুম ইট মে কনসার্ন’।

সেরা আরঅ্যান্ডবি একক পরিবেশনা: বিয়ন্সের ‘মর্নিং ডিউ ডঙ্ক’, কেহলানির ‘আউট দ্য উইন্ডো’, ভিক্টোরিয়া মোনের ‘লেট মি’, জিল স্কটের ‘প্রেশা’, টেমসের ‘হোয়াট ইউ নিড’।

সেরা এশিয়ান পপ সংগীত পরিবেশনা: বেবিমেটাল ও পলিফিয়ার ‘সানসেট কিস’, বিনির ‘উনাং কিলিগ’, আইভের ‘ব্যাং ব্যাং’, কিইকিইয়ের ‘৪০৪ (নিউ এরা)’, লিসার ‘ইয়েস’, এসবি১৯-এর ‘ভিসা’।

RELATED ARTICLES

Most Popular