Homeবিনোদনরুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের একসঙ্গে গাওয়া গানগুলো শুনেছেন?

রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের একসঙ্গে গাওয়া গানগুলো শুনেছেন?

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। তার কণ্ঠের সুরের জাদুতে মোহিত হয়েছেন অসংখ্য শ্রোতা। চলচ্চিত্রের কয়েক হাজার গান গেয়েছেন তিনি। এছাড়া দেশের গানসহ নানা ধরনের গান গেয়েছেন তিনি।

আরেক কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠে রয়েছে একধরনের মাধুর্য ও আবেগের গভীরতা। চলচ্চিত্রের গান, আধুনিক গান ও দেশাত্মবোধক গানে তৈরি করেছেন নিজস্ব পরিচয়।

এই দুই শিল্পী একসঙ্গে কিছু গান গেয়েছেন। তাদের একসঙ্গে গাওয়া সবচেয়ে আলোচিত গান ‘প্রতিনিধি’ সিনেমার ‘তুমি, তুমি বড় ভাগ্যবতী’। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। সুরকার সত্য সাহা।

আরেকটি গান হলো ‘দলছুট প্রজাপতি’ নাটকের ‘দলছুট প্রজাপতি উড়ে যায় আকাশে’।

দেশাত্মবোধক গানেও একসঙ্গে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। তাদের গাওয়া ‘এসো প্রাণ খুলে গাই একসাথে’ গানটির সুরকার বাপ্পা মজুমদার। তৃতীয় সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গানটি গেয়েছিলেন তারা। আরেকটি গান ‘অন্তর তোর আজ গানের ভুবন’। এনটিভির একটি সংগীত আয়োজনে গানটি গেয়েছিলেন দুই শিল্পী।

বাংলা গানের এই দুই কিংবদন্তির সংগীতজীবনের ব্যাপ্তি এতটাই বিশাল যা বাংলা সংগীতের একটি স্মরণীয় অধ্যায়। যখন তারা একসঙ্গে কোনো গানে কণ্ঠ মিলিয়েছেন, তখন তৈরি হয়েছে বাংলা গানের ইতিহাসে বিরল কিছু মুহূর্ত। সংখ্যায় অল্প হলেও সংগীতপ্রেমীদের হৃদয়ে এসব গানের আবেদন দীর্ঘস্থায়ী হয়ে থাকবে।

RELATED ARTICLES

Most Popular