জোমেল ওয়ারিকনের বলটা মিড-অনে ঠেলে দিয়েই স্বপ্নের ঠিকানায় পৌঁছে গেলেন তৌহিদ হৃদয়, তীব্র উল্লাসে উঁচিয়ে ধরলেন ব্যাট। চরম খাদের কিনার থেকে অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন তিনি।
একা লড়ে যেভাবে সেঞ্চুরি করেছিলেন, সেটাই ছিল মনে রাখার মতো। তবে সেঞ্চুরিতেই থামতে চাইলেন না হৃদয়। দুর্দান্ত ব্যাটিংয়ে টেইলএন্ডারদের নিয়ে গড়লেন ইতিহাস। ৩০৪ বলে ২০০ স্পর্শ করেন হৃদয়।
বাংলাদেশের হয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করা প্রথম ব্যাটার হৃদয়। সব মিলিয়ে টেস্টে হৃদয় বাংলাদেশের চতুর্থ ব্যাটার যিনি ডাবল সেঞ্চুরির দেখা পেলেন।
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর: বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে পরিণত করা প্রথম ব্যাটার তৌহিদ হৃদয়।
প্রথম সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের রেকর্ড: ২০১৩ সালে নিউজিল্যান্ডের সঙ্গে মুমিনুল হকের করা ১৮১ রান টপকে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে প্রথম সেঞ্চুরিতে সর্বোচ্চ রানের নতুন ইতিহাস।
ডাবল সেঞ্চুরিয়ানদের তালিকায় চতুর্থ: টেস্টে বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি অর্জনের কীর্তি।
সিলেট ভেন্যুর প্রথম ডাবল সেঞ্চুরি: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ডাবল সেঞ্চুরি করার রেকর্ড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ডাবল সেঞ্চুরি: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে প্রথম ডাবল সেঞ্চুরির মালিক।
এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা: টেস্টের এক ইনিংসে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড (তামিম ইকবালের ৭টি ছক্কা টপকে ৮টি ছক্কা)।
সিলেটে ৮ম উইকেটে সর্বোচ্চ জুটি: টেস্টে সিলেট ভেন্যুতে ৮ম উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড জুটি (তাইজুল ইসলামের সঙ্গে ১৬৭ বলে ১১৭ রান)।
