Homeস্পোর্টসহৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

হৃদয়ের অবিশ্বাস্য ইনিংসে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ

এভাবেও ঘুরে দাঁড়ানো যায়! প্রথম সেশনে চার উইকেট হারিয়ে ইনিংস ছিল শেষের পথে। একা লড়ে তাওহিদ হৃদয় সেঞ্চুরি করে লিড কমাচ্ছিলেন। কিন্তু লাঞ্চের পর নেমে তিনি যা করলেন তা যেন অবিশ্বাস্য। তাইজুল ইসলামকে এক পাশে রেখে অসামান্য বীরত্ব দেখালেন ডানহাতি ব্যাটার। আগ্রাসী ইনিংসে ৮ম উইকেটে গড়লেন ইতিহাস। বিশাল লিডের শঙ্কা উড়িয়ে উল্টো দলকে লিডের কাছাকাছি নিলেন তিনি।

শনিবার সিলেট টেস্টের চা-বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৮। ওয়েস্ট ইন্ডিজ থেকে এখন আর ৩৮ রানে পিছিয়ে বাংলাদেশ।  হৃদয় ১৯০ রানে অপরাজিত আছেন। ২৮৯ বলের ইনিংসে ১৮ চার আর ৭ ছক্কা মেরেছেন তিনি। তার সঙ্গে তাসকিন আহমেদ ১ রান নিয়ে ক্রিজে আছেন।

Towhid Hridoy plays the ball late, Bangladesh vs West Indies, 2nd Test, Sylhet, 3rd day, November 7, 2026প্রথম সেশনে ভালো শুরুর পর সঙ্গীদের হারাতে দেখেন হৃদয়। তাকে ফেলে একে একে বিদায় নেন মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ আর হাসান মাহমুদ। ১৮৪ রানে পড়ে গিয়েছিল ৭ উইকেট। সাদমান ইসলাম ব্যাট করতে না পারায় তখন বাকি আর কেবল দুই উইকেট।

দুজনই পেয়েছেন সুযোগ। তাইজুলের ক্যাচ ছাড়েন ব্র্যান্ডন কিং, হৃদয় বাঁচেন আম্পায়ার্স কলে। সিলেটের মাঠে মাহমুদুল হাসান জয়কে ছাড়িয়ে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও গড়া হয়ে যায় হৃদয়ের। তাইজুল ওয়ারিকনের বলে এর আগে ফিরে গেলেও হৃদয় সেশনের শেষ দিকে ছয়-চারে চলে গেছেন ডাবল সেঞ্চুরির কাছে।

 

RELATED ARTICLES

Most Popular