এখন পর্যন্ত আফরান নিশোর তিনটি সিনেমা মুক্তি পেয়েছে—‘সুড়ঙ্গ’, ‘দাগি’ ও ‘দম’৷ চরিত্রে আলাদা হলেও একটি জায়গায় এই তিন সিনেমাতেই মিল রয়েছে—তিনটি গল্পই সাধারণ মানুষের জীবন থেকে উঠে এসেছে। ঢাকাই সিনেমায় তার পরবর্তী কাজগুলোতেও বৈচিত্র্যে থাকবে বলেই আশা করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
আফরান নিশো অভিনীত মুক্তি পাওয়া ও আগামীর সিনেমা নিয়ে এই আয়োজন।
আফরান নিশো অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছে ২০২৩ সালে। রায়হান রাফী নির্মিত এই সিনেমায় তার বিপরীতে ছিলেন তমা মির্জা। সিনেমায় তার চরিত্রের নাম ছিল মাসুদ।
শিহাব শাহীন নির্মিত দ্বিতীয় সিনেমার নাম ‘দাগি’। সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পেয়েছে। এই সিনেমায় তার বিপরীতে ছিলেন তমা মির্জা। সিনেমায় তার চরিত্রের নাম নিশান।
রেদওয়ান রনি পরিচালিত তৃতীয় সিনেমা ‘দম’ ২০২৬ সালে মুক্তি পেয়েছে। সিনেমায় তার বিপরীতে ছিলেন পূজা চেরি। সিনেমায় তার চরিত্রের নাম শাহজাহান ইসলাম নূর।
তিনটি সিনেমার নির্মাতাই নিশোকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন।
আফরান নিশো অভিনীত ও ভিকি জাহেদ পরিচালিত প্রথম সিনেমা ‘খলনায়ক’। সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে। সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। এ নিয়ে তমা মির্জা তৃতীয়বারের মতো আফরান নিশোর বিপরীতে নায়িকা হচ্ছেন।
সিনেমায় আরও আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুশার খান ও সেন্টু। এ ছাড়া, বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
আদনান আল রাজীব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। তার প্রথম চলচ্চিত্রের নাম রাখা হয়েছে ‘অপলক’। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে থাকবেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
এছাড়া রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ ২’ সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে। চলতি বছরের জুনে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
আফরান নিশোর সিনেমাযাত্রার দিকে তাকালে দেখা যায়, সংখ্যার চেয়ে চরিত্রের গুরুত্বকে বেশি প্রাধান্য দিয়েছেন তিনি। সিনেমা এখন তার কাছে শুধু জনপ্রিয়তার নতুন মাধ্যম নয়, বরং অভিনয়ের নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণের জায়গা।
