Homeবিনোদনইমরান খানের পাশে কিরণ রাও ও সাবা আজাদ

ইমরান খানের পাশে কিরণ রাও ও সাবা আজাদ

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার জেরে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। এ ঘটনায় তার পাশে দাঁড়িয়েছেন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও ও অভিনেত্রী সাবা আজাদ।

বলিউড হাঙ্গামা জানায়, ইমরানকে নিয়ে প্রকাশিত একটি খবর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে কিরণ রাও লেখেন, ‘বাহ, এবার মুম্বাই পুলিশ?’

Kiran Rao

এরপর ভারতে ইমরানের দীর্ঘদিনের বসবাস ও কাজের কথা তুলে ধরেন কিরণ। তার ভাষ্য, ‘ইমরানের বয়স ৪৩ বছর। এর মধ্যে ৪০ বছরই ভারতে কাটিয়েছেন। এখানেই পড়ালেখা করেছেন, কাজ করেছেন, সফল হয়েছেন, ব্যর্থ হয়েছেন, ভালোবেসেছেন এবং লড়াই করেছেন।’

ইমরানের মামা আমির খানের সাবেক স্ত্রী কিরণ তার মন্তব্যে অভিনেতার সঙ্গে ভারতের দীর্ঘদিনের ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।

অন্যদিকে, ইমরানকে গ্রেপ্তারের খবর নিয়ে সাংবাদিকের একটি পোস্ট শেয়ার করেন সাবা আজাদ। প্রতিক্রিয়ায় লেখেন, ‘কী বলছেন! এটা অপ্রত্যাশিত।’

মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন ইমরান। ওই বিক্ষোভ থেকে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়।

পরে বিজেপি নেতা কিরিট সোমাইয়া ইমরানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন, বিক্ষোভে অংশ নিয়ে ইমরান বিদেশি নাগরিকদের জন্য প্রযোজ্য বিধিনিষেধ ভঙ্গ করেছেন।

No photo description available.

অভিযোগটি পরে বিদেশি নাগরিকদের নিবন্ধনবিষয়ক আঞ্চলিক দপ্তরে (এফআরআরও) পাঠানো হয়। এরপর ইমরানকে ভারত ছাড়ার নির্দেশ দিয়ে নোটিশ দেওয়া হয়। সংস্থাটির বক্তব্য, ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড থাকলেও বিদেশি নাগরিকরা বিক্ষোভে অংশ নিতে পারেন না।

এ ঘটনায় ইমরানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং ভারতে তার দীর্ঘদিনের বসবাসের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কিরণ ও সাবার প্রতিক্রিয়াও সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

RELATED ARTICLES

Most Popular