Homeসারাদেশখুলনায় নতুন করে রবীন্দ্রনাথের ছবি আঁকার পর আবার কালি

খুলনায় নতুন করে রবীন্দ্রনাথের ছবি আঁকার পর আবার কালি

খুলনা নগরীর রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আবারও কালি লেপে দেওয়া হয়েছে।

আজ রোববার সকালে বিষয়টি নজরে আসে বলে জানিয়েছে পুলিশ।

জানতে চাইলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিষয়টা শুনেছি। জড়িতদের বিষয়ে খোঁজ নিতে পুলিশ সদস্যদের সেখানে পাঠানো হচ্ছে।’

এর আগে, গত ৫ নভেম্বর রাতে একই প্রতিকৃতিতে কালি লেপে দিয়েছিল অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে খুলনা সিটি করপোরেশনের (খুসিক) উদ্যোগে প্রতিকৃতিটি পুনরায় আঁকা হয়।

ওই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।

নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে খুলনা রেলওয়ে স্টেশনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহ, চিত্রশিল্পী এস এম সুলতান, কবি মাইকেল মধুসূদন দত্তসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির প্রতিকৃতি আঁকা হয়েছিল। একই দেয়ালে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন চিত্রও স্থান পেয়েছে।

প্রথমবারের মতো প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ নিন্দা জানিয়ে ছবিটি পুনরায় আঁকার ব্যবস্থা করেছিল।

RELATED ARTICLES

Most Popular