Homeস্পোর্টসচোটে দক্ষিণ আফ্রিকা সফর শেষ, দেশে ফিরছেন হাসান?

চোটে দক্ষিণ আফ্রিকা সফর শেষ, দেশে ফিরছেন হাসান?

টেনিস এলবোর পুরোনো চোট নতুন করে ভোগাচ্ছে পেসার হাসান মাহমুদকে। আর তাতেই দক্ষিণ আফ্রিকা সফরের বাকি অংশ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছেন তিনি। ওয়ান্ডারার্সে গতকাল শেষ হওয়া প্রথম টেস্টের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সূত্রগুলো এমন আভাসই দিয়েছে।

বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে হাসানকে সিরিজ থেকে ছিটকে যাওয়ার কথা জানায়নি। তবে সেঞ্চুরিয়নে হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তার খেলার সম্ভাবনা নিয়ে আগেই সংশয় প্রকাশ করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে শান্ত বলেছিলেন, ‘আমি এখনো নিশ্চিত নই। ফিজিও ও ট্রেনার তার দেখভাল করছেন। ফিট থাকলে সে দ্বিতীয় টেস্ট খেলবে। তবে তার বর্তমান অবস্থা কেমন এবং শরীর কেমন সাড়া দিচ্ছে, সে ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই।’

হাসানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি, তবে যেকোনো সময় তা আসতে পারে। নির্বাচক প্যানেলের এক সদস্য বলেন, ‘মনে হচ্ছে সিরিজ থেকে সে ছিটকে গেছে, তবে আমাদের এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাকে সম্ভবত দেশে ফিরিয়ে আনা হবে।’

 

RELATED ARTICLES

Most Popular