Homeসারাদেশডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির মুখপাত্র উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

ডিবি সূত্র জানায়, দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) একটি মামলা হয়েছে। ওই মামলার তদন্তে সিআইডির অনুরোধে তাকে গ্রেপ্তার করেছে ডিবি।

এর আগে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) দিলীপ আগরওয়ালাকে আটক করেছিল। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার বাড্ডায় কিশোর হৃদয় আহমেদ হত্যার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে জামিনে মুক্তি পান তিনি।

RELATED ARTICLES

Most Popular