Homeসারাদেশপিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা

পিএসসির সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক শামীমা সুলতানা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা সুলতানা।

আজ রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। এসময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, পিএসসির চেয়ারম্যান ও সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৫ অক্টোবর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক শামীমা সুলতানা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে জনস্বার্থে শামীমা সুলতানাকে ওই পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।

RELATED ARTICLES

Most Popular