Homeসারাদেশপোষা বিড়াল পিটিয়ে হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, মরদেহ নিয়ে থানায় মালিক

পোষা বিড়াল পিটিয়ে হত্যার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে, মরদেহ নিয়ে থানায় মালিক

কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রতিবেশীর পোষা বিড়ালকে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে।

এ ঘটনায় বিচার চেয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন বিড়ালটির মালিক শামশুল আলম (৫৪)। তিনি চকরিয়া পৌরসভার কাজীরপাড়া এলাকার বাসিন্দা।

মৃত বিড়ালটি খাঁচায় ভরে গতকাল সোমবার দুপুরে শামশুল চকরিয়া থানায় হাজির হন। তার অভিযোগ, প্রতিবেশী ফিরোজা বেগম তার বিড়ালকে পিটিয়ে হত্যা করেছেন।

থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, শামশুল আলমের দুটি পোষা বিড়াল আছে। গতকাল সকালে বাড়ির পেছনের একটি খালি জায়গায় ছাগল বেঁধে দিতে গেলে একটি বিড়াল তার পিছু নেয়। সে সময় ফিরোজা বেগমের একটি পোষা কুকুর তার বিড়ালটিকে আক্রমণ করে। শামশুল কুকুরটিকে তাড়িয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজা লাঠি দিয়ে পিটিয়ে তার বিড়ালটিকে হত্যা করেছেন।

শামশুল বলেন, ‘আমি অনেক যত্নে বিড়াল দুটি লালন-পালন করেছি। আমি এ ঘটনার বিচার চাই।’

জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘প্রাণী হত্যা শাস্তিযোগ্য অপরাধ। পুলিশ অভিযোগটি তদন্ত করে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবে।’

RELATED ARTICLES

Most Popular