Homeসারাদেশপ্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাক হোসেনের

প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাক হোসেনের

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কে জড়ানো ইশরাক হোসেন সকালে জানান, দুপুরে তিনি পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কে জড়ানো ইশরাক হোসেন সকালে জানান, দুপুরে তিনি পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন।

এর আগে রাতে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায়, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় ‘মাদকবিরোধী অভিযানে’ প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় সৃষ্ট তীব্র জনরোষের মুখে ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গতকাল বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের পর ইশরাক হোসেনকে ডেকে পাঠান এবং তাকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তবে এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

রাত ১০টা ৩৪ মিনিটে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন একটি নিউজ টিকার প্রচার করে, যেখানে লেখা ছিল- প্রধানমন্ত্রী ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন।

অল্প কিছুক্ষণ পরেই টিকারটি সরিয়ে নেওয়া হয়।

রাত ১১টা ২২ মিনিটে বিটিভি আরেকটি টিকার প্রচার করে, যেখানে ইশরাকের বরাতে বলা হয় যে, তার পদত্যাগের নির্দেশ পাওয়ার খবরটি ‘সম্পূর্ণ মিথ্যা’।

এরপর আজ তিনি সংবাদ সম্মেলন থেকে পদত্যাগের ঘোষণা দিলেন।

RELATED ARTICLES

Most Popular