Homeসারাদেশবিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন

বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন।

আজ মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। 

সালাহউদ্দিন আহমেদের ছেলে তানভীর আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবা দীর্ঘদিন ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন। বেশ কিছুদিন ধরে বিভিন্ন হাসপাতালে বাবার চিকিৎসা চলছিল। আজ রাতে তিনি মারা যান।

তানভীর আহমেদ আরও বলেন, আব্বুর জানাজা আগামীকাল বুধবার জোহর নামাজের পর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে।

এর আগে সকাল ১১ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

সালাহউদ্দিন আহমেদ ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

RELATED ARTICLES

Most Popular