Homeবিনোদনবিশ্ব মেতেছে বিটিএসের অ্যালবামে, টানা ৩১ সপ্তাহ বিলবোর্ড তালিকায়

বিশ্ব মেতেছে বিটিএসের অ্যালবামে, টানা ৩১ সপ্তাহ বিলবোর্ড তালিকায়

বিশ্বসংগীতের জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএসের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ বিলবোর্ড ২০০ তালিকায় টানা ৩১ সপ্তাহ ধরে জায়গা ধরে রেখেছে। গতকাল প্রকাশিত সর্বশেষ তালিকায় অ্যালবামটি আছে ৪৬ নম্বরে।

আজ বুধবার দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, এর আগের সপ্তাহের তুলনায় পাঁচ ধাপ পিছিয়েছে এটি। অভিষেকেই তালিকার শীর্ষস্থান দখল করেছিল ‘আরিরাং’। এরপর টানা তিন সপ্তাহ এক নম্বরে ছিল অ্যালবামটি।

BTS Arirang album meaning and history | history of Arirang Korean folk song  | Alice Fletcher 1896 Arirang recording | BTS comeback 2026 tracklist and  theories | seven Korean students Howard University

এদিকে অ্যালবামটির প্রধান গান ‘সুইম’ বিলবোর্ডের গ্লোবাল ২০০ তালিকায় ২৮ নম্বরে রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজার বাদ দিয়ে প্রকাশিত গ্লোবাল এক্সক্লুডিং ইউএস তালিকায় গানটির অবস্থান ১০ নম্বরে। তালিকাটিতে টানা ৩০ সপ্তাহ ধরে শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে গানটি। অভিষেকেই এই তালিকার শীর্ষে উঠেছিল ‘সুইম’।

K-pop boy group BTS performs during its comeback concert at Gwanghwamun Square in Seoul, Saturday. Courtesy of BigHit Music

অন্যদিকে, বিটিএসের বিশ্বভ্রমণ চলছে। চলতি সপ্তাহের শেষে ব্রাজিলের সাও পাওলোতে কনসার্টের মধ্য দিয়ে শেষ হবে দক্ষিণ আমেরিকার পাঁচ শহরের পর্ব। এই পর্বে দলটির পরিবেশনা দেখতে সমবেত হয়েছেন ৬ লাখ ১০ হাজারের বেশি দর্শক।

আগামী মাসে তাইওয়ানের কাওশিউং শহর থেকে আবার শুরু হবে বিটিএসের বিশ্বভ্রমণ।

RELATED ARTICLES

Most Popular