Homeসারাদেশমিরপুরে বন্ধ ৩ মেট্রোস্টেশন চালু

মিরপুরে বন্ধ ৩ মেট্রোস্টেশন চালু

রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকা মেট্রোরেলের তিনটি স্টেশন আবার চালু হয়েছে।

আজ রোববার দুপুর ২টার দিকে সরেজমিনে দেখা যায়, মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল শুরু হয়েছে।

দুপুর ১টা ৫০ মিনিটের দিকে পুলিশ পোশাক শ্রমিকদের হটিয়ে দিলে সড়কে আবার যান চলাচল শুরু হয়। এরপর স্টেশনগুলোও খুলে দেওয়া হয়। 

এর আগে, দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর স্টেশন তিনটি বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ।

মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় শ্রমিকদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।

মিরপুর ১১ এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার খবরও পাওয়া গেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার হামিদুর রহমান।

RELATED ARTICLES

Most Popular