Homeসারাদেশযশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

যশোরে ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার ভোরে শহরের গরিব শাহ মাজারের সামনের বকুলতলায় অবস্থিত স্মৃতিস্তম্ভটির দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের কয়েকজন নেতা ঘটনার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, জুলাই স্মৃতিস্তম্ভের দক্ষিণ পাশে নিচ থেকে ৬-৭ ফুট পর্যন্ত পোড়া দাগ রয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিন যুবক স্মৃতিস্তম্ভটির কাছে যান। তাদের মধ্যে দুজন নিচের অংশে পেট্রল বা অন্য কোনো দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তৃতীয়জন ঘটনাটি ভিডিও করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করেছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

RELATED ARTICLES

Most Popular