Homeসারাদেশরাতে গেলেন খেত পাহারায়, সকালে মিলল হাতকাটা মরদেহ

রাতে গেলেন খেত পাহারায়, সকালে মিলল হাতকাটা মরদেহ

চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকা থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার দক্ষিণ রাঙ্গুনিয়া ও বোয়ালখালী উপজেলার সীমানা সংযোগস্থলের একটি রাস্তায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নেজাম উদ্দিন (৫০) মীরের খীল এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গাছকাটার সঙ্গে কৃষিজমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, জমির ফসল যেন হাতি নষ্ট করতে না পারে, সেজন্য তিনি জমিতে পাহারা দিতে গিয়েছিলেন। রাতে না ফেরায় সকালে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা।

তিনি বলেন, এক পর্যায়ে নেজামের মরদেহ পাওয়া যায়। মরদেহের কনুই পর্যন্ত দুটি হাত কাটা ছিল। এরপর পরিবার থানায় খবর দেয়। তার সঙ্গে থাকা ফোনটি পাওয়া যায়নি। শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশও ঘটনাস্থলে রয়েছে।

ঘটনার সূত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে বলেও জানান এই সহকারী পুলিশ সুপার।

RELATED ARTICLES

Most Popular