Homeসারাদেশশ্যামলীতে ট্রাকচাপায় ২ নারী নিহত

শ্যামলীতে ট্রাকচাপায় ২ নারী নিহত

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম জানা গেছে।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শ্যামলী মোড়ে ফুটওভার ব্রিজের নিচে এই দুর্ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জনি দ্য ডেইলি স্টারকে বলেন, নিহত একজনের নাম মুক্তা। তার বয়স আনুমানিক ৪০ বছর। আনুমানিক ২৫ বছর বয়সী অন্যজনের পরিচয় জানা যায়নি।

‘দুর্ঘটনার পর মোহাম্মদপুর থানা পুলিশ অজ্ঞাতপরিচয় ওই নারীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে তার মৃত্যু হয়,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও বলেন, ‘দুইজনই ভাসমান প্রকৃতির।’

‘ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে,’ যোগ করেন জনি।

RELATED ARTICLES

Most Popular