Homeস্পোর্টসফ্রান্সে সহিংস বিক্ষোভ: পিএসজি-বার্সেলোনা ম্যাচ নিয়ে যে খবর দিলেন ফরাসি প্রধানমন্ত্রী

ফ্রান্সে সহিংস বিক্ষোভ: পিএসজি-বার্সেলোনা ম্যাচ নিয়ে যে খবর দিলেন ফরাসি প্রধানমন্ত্রী

প্যারিসে বিক্ষোভ চললেও স্থগিত হচ্ছে না পিএসজি ও বার্সেলোনা ম্যাচ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বহুল প্রতীক্ষিত ম্যাচটি সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন ল্যকরনু।

সম্প্রতি ফ্রান্সে আন্দোলন তীব্র রূপ নেয়। দেশজুড়ে ছড়িয়ে পড়ে সহিংসতা ও লুটপাট। পরিস্থিতি সামলাতে সোমবার বিভিন্ন শহরে আংশিক সান্ধ্য আইন (কারফিউ) জারির নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সোমবার আয়োজিত জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ল্যকরনু বলেন, ‘শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।’

Touchdown in Paris. https://t.co/oKL7evXSdR

— FC Barcelona (@FCBarcelona) October 19, 2026

প্রয়োজনে জরুরি অবস্থা জারির বার্তা দিয়ে ফরাসি প্রধানমন্ত্রী জানান, ‘জরুরি অবস্থা জারি করা অত্যন্ত গুরুতর একটি পদক্ষেপ। প্রয়োজন হলে অবশ্যই তা করা হবে। তবে বর্তমান পরিস্থিতিতে নির্দিষ্ট এলাকাগুলোতে সান্ধ্য আইন প্রয়োগ করাই বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে।’

তবে পুরো প্যারিসজুড়ে সাধারণ কারফিউ জারির সম্ভাবনা সরাসরি নাকচ করে দেন তিনি, ‘এই সান্ধ্য আইন অবশ্যই স্থানীয় ও আংশিক হতে হবে। পুরো প্যারিসকে কারফিউর আওতায় আনার কোনো প্রশ্নই ওঠে না।’

একই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ নিশ্চিত করেন, ম্যাচ বাতিলের কোনো পরিকল্পনা সরকারের নেই।

ইউরোপীয় ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় মঙ্গলবারের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে সহিংসতার প্রভাব ম্যাচে পড়বে না বলে ইঙ্গিত দিয়েছে দুই ক্লাবই। সোমবার বিকেলে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা ইতোমধ্যে প্যারিসে এসে পৌঁছায়। মঙ্গলবার রাতে পার্ক দে প্রাঁস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

এদিকে উইকএন্ডের সহিংসতা ও লুটপাট থেকে রেহাই পায়নি অলিম্পিক মার্সেই ও লিলের মতো ফরাসি ক্লাবগুলো। লিগ ওয়ানের এই ক্লাব দুটি জানিয়েছে, বিক্ষোভ চলাকালে তাদের অফিসিয়াল শোরুমে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

এক বিবৃতিতে মার্সেই জানায়, বন্দর নগরীর বিখ্যাত সড়ক ‘লা কানেবিয়েরে’ অবস্থিত তাদের স্টোরে দুর্বৃত্তরা ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ফলে দোকানটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে উত্তরের শহর লিলের কেন্দ্রস্থলে থাকা ক্লাব স্টোরটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও লুটপাট চালানো হয়েছে বলে জানিয়েছে লিল কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দোকানটি বন্ধ থাকবে।

সংকটকালে পাশে দাঁড়ানো সমর্থকদের ধন্যবাদ জানিয়ে লিলের পক্ষ থেকে বলা হয়, ‘বিগত কয়েক ঘণ্টায় যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন—বিশেষ করে আমাদের শোরুমের কর্মী এবং যে পথচারী ও সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে সহায়তা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।’

 

RELATED ARTICLES

Most Popular