Homeসারাদেশরামপুরা স্লুইস গেটের কাছে ভাসছিল বৃদ্ধের মরদেহ

রামপুরা স্লুইস গেটের কাছে ভাসছিল বৃদ্ধের মরদেহ

রাজধানীর রামপুরা ব্রিজের স্লুইস গেটের কাছ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘মরদেহটি হাতিরঝিল দিয়ে ভেসে আসে। সকাল ১১টার দিকে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে রামপুরা থানায় জানায়। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির বয়স ৬০ বছরের আশেপাশে। এখনো তার পরিচয় জানা যায়নি।’

‘ওই ব্যক্তির পরনে ছিল একটি গেঞ্জি ও লুঙ্গি। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে,’ বলেন এই পুলিশ কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular