Homeআন্তর্জাতিকভ্যান্স না রুবিও, ২০২৮ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কাকে পছন্দ ট্রাম্পের

ভ্যান্স না রুবিও, ২০২৮ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কাকে পছন্দ ট্রাম্পের

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের উত্তরসূরি হিসেবে কোনো প্রার্থীকে সমর্থন না-ও দিতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে তার বাইরে থাকাই ভালো হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

দেশটির স্থানীয় সময় রোববার সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে পরের প্রেসিডেন্ট নির্বাচনে পছন্দের রিপাবলিকান প্রার্থী সম্পর্কে জানতে চাইলে তিনি এমন মন্তব্য করেন বলে জানিয়েছে সিএনএন।

ট্রাম্প বলেন, ‘সম্ভবত আমি কাউকে সমর্থন করব না।। তবে এটা নিশ্চিত নয়।’ পরে তিনি বলেন, ‘হয়তো এ বিষয়ে জড়িত না থাকাই আমার জন্য ভালো হবে।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছাড়া আর কাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমার মনে হয় মার্কো দারুণ। তিনি অবশ্যই এ দায়িত্ব পছন্দ করেন এবং ভালো করছেন। তিনি অসাধারণ কাজ করছেন। (প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে) যাদের কথা ভাবা হচ্ছে, তাদের মধ্যে তিনি একজন। তবে আরও অনেকে আছেন, যাদের নাম আমি উল্লেখ করতে চাই না। কয়েকজন সেনেটরও আছেন, যারা চমৎকার। তাদের সবাইকে আমি চিনি, অনেক পছন্দ করি।’

তবে রিপাবলিকান পার্টির ভেতরে নিজের সমর্থনের এখনো উল্লেখযোগ্য প্রভাব রয়েছে বলে মনে করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি যদি কাউকে সমর্থন দিই, তাহলে তা বড় ভূমিকা রাখবে। কারণ, আমার সমর্থনের প্রভাব বরাবরই অনেক বেশি।’

RELATED ARTICLES

Most Popular