সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির একজনের কফিনের পাশে কান্নায় ভেঙে পড়েন এক স্বজন। গতকাল ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
গত ৯ আগস্টের ওই অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিক নিহত হন। তাদের মধ্যে নয়জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে আনা হয়। বাকি সাতজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়।
রিয়াদ থেকে ফ্লাইট চলাচল গত ১০ অক্টোবর থেকে বন্ধ থাকায় মরদেহগুলো দেশে ফেরানোর জন্য প্রথমে সড়কপথে জেদ্দায় নেওয়া হয়।
