কেউ এ সপ্তাহে পুরোনো আর্থিক দায়দেনা মিটিয়ে নতুন সম্ভাবনার পথ খুঁজে পাবেন। পারিবারিক বিষয়গুলো সামলে নেওয়া প্রয়োজন হবে কারও জন্য। আবার কাউকে মনোযোগ দিতে হবে কর্মক্ষেত্রের দায়িত্ব কিংবা নিজের অমীমাংসিত ভয় মোকাবিলায়।
কাজ, অর্থ, সম্পর্ক ও ব্যক্তিগত জীবনে এ সপ্তাহে কী ঘটতে পারে? ১২ রাশির সাপ্তাহিক রাশিফল জেনে নিন। সেইসঙ্গে জেনে নিন, আপনার জন্য কোন দিনটি শুভ।
পুরোনো ঋণ ও আর্থিক দায়দেনা মিটিয়ে ফেলার দিকে মনোযোগ দিন। অতীতের সম্পর্কগুলো নতুন করে পর্যালোচনা করুন। পুরোনো দায়িত্ব ও বাধ্যবাধকতা মিটিয়ে ফেললে ভবিষ্যতে নতুন সুযোগ তৈরি হতে পারে।
শুভ দিন: শুক্রবার।
পারিবারিক প্রভাব ও শৈশবের অভিজ্ঞতাগুলো নিয়ে ভাবুন। প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ আরও ভালো করার চেষ্টা করুন। শৈশবের অভ্যাস ও অভিজ্ঞতাগুলো বুঝতে পারলে বর্তমান সম্পর্ক আরও দৃঢ় হতে পারে।
শুভ দিন: সোমবার।
নিজের শারীরিক ও মানসিক সুস্থতার দিকে মনোযোগ দিন। নিজের শারীরিক সীমাবদ্ধতা মেনে নিয়ে দীর্ঘমেয়াদে সত্যিকার অর্থে উপকারে আসে, এমন স্বাস্থ্যকর অভ্যাসকে অগ্রাধিকার দিন।
শুভ দিন: বুধবার।
বিশ্রাম ও আত্মবিশ্লেষণকে অগ্রাধিকার দিন। নিজের সামর্থ্যের বাইরে গিয়ে কাজের চাপ নেবেন না। সৃজনশীল প্রকল্পের ক্ষেত্রে প্রত্যাশিত ফল পেতে ধৈর্য ধরতে হতে পারে।
শুভ দিন: রোববার।
পরিবারের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের উদ্যোগ নিন। বাড়ির পরিবেশ ও পারিবারিক ভিত্তি আরও মজবুত করুন। ছোট ছোট ধারাবাহিক পরিবর্তন আপনার ব্যক্তিগত বিকাশে কাজে লাগবে, সেইসঙ্গে আত্মবিশ্বাসও বাড়াতে পারে।
শুভ দিন: মঙ্গলবার।
কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব ও প্রতিশ্রুতিগুলো পর্যালোচনা করুন। সহকর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকুন। অস্বাস্থ্যকর অভ্যাস বাদ দিলে সম্পর্কের উন্নতির পাশাপাশি দীর্ঘমেয়াদে সুস্থ থাকতেও সুবিধা হবে।
শুভ দিন: বৃহস্পতিবার।
নিজের আর্থিক অগ্রাধিকারগুলো নতুন করে পর্যালোচনা করুন। নিজের প্রতি আস্থা হারিয়ে ফেললে তা ফিরিয়ে আনার চেষ্টা করুন। নিজের সক্ষমতার ওপর বিশ্বাস রাখলে অন্যদের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবেন।
শুভ দিন: শুক্রবার।
নিজের অমীমাংসিত ভয়গুলোর মুখোমুখি হন। অতীতের অভিজ্ঞতাগুলো নিয়ে ভাবুন। নিজের ভেতরের নেতিবাচক আবেগগুলো বুঝতে পারলে আরও বিচক্ষণতার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবেন।
শুভ দিন: মঙ্গলবার।
নিজের ব্যক্তিগত মূল্যবোধ ও বিশ্বাসগুলো নতুন করে পর্যালোচনা করুন। আপনার কাজ ও সিদ্ধান্তগুলো নিজের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখুন। অস্বস্তিকর সত্যের মুখোমুখি হওয়ার সময়ও নিজের প্রতি সহানুভূতিশীল থাকুন।
শুভ দিন: বৃহস্পতিবার।
জীবনে আনন্দ ও বিনোদনের জন্য সময় বের করুন। কাজের উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে বিশ্রামের ভারসাম্য বজায় রাখুন। আনন্দদায়ক কর্মকাণ্ড দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় শক্তি ফিরিয়ে আনতে পারে।
শুভ দিন: শনিবার।
ইমেইল ও গুরুত্বপূর্ণ ফাইলগুলো ভালোভাবে যাচাই করুন। পরিকল্পনায় পরিবর্তন এলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলুন। নিজের যত্নকে অগ্রাধিকার দিন এবং মানসিক স্বস্তির জন্য আরামদায়ক কর্মকাণ্ড ও পছন্দের খাবারের সময় বের করুন।
শুভ দিন: রোববার।
এ পর্যন্ত নিজের অর্জন ও অগ্রগতিকে স্বীকৃতি দিন। দীর্ঘমেয়াদি স্বপ্নগুলোর সঙ্গে আবারও সংযোগ স্থাপন করুন। স্পষ্ট লক্ষ্য ও নতুন আশাবাদ আপনাকে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।
শুভ দিন: সোমবার।
