Homeবিনোদনমৌসুমী অভিনীত সিনেমার জনপ্রিয় এই ১০ গান শুনেছেন?

মৌসুমী অভিনীত সিনেমার জনপ্রিয় এই ১০ গান শুনেছেন?

ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী অভিনীত সিনেমার অনেক গান স্মরণীয় হয়ে আছে। এর মধ্যে সালমান শাহ, ওমর সানী, মান্না, ইলিয়াস কাঞ্চন, ফেরদৌসের সঙ্গে অভিনীত অনেক সিনেমার গান রয়েছে। প্রেম, বিরহ, রোমান্স ও লোকজ সুরের এসব গান আজও শ্রোতাদের নস্টালজিক করে তোলে।

মৌসুমীর জন্মদিনে তার অভিনীত ১০ জনপ্রিয় সিনেমার গানের তালিকা দেওয়া হলো।

১. এখন তো সময় ভালোবাসার

মৌসুমী ও সালমান শাহ অভিনীত সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার গান এটি। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন রুনা লায়লা ও আগুন। গানটির গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার আলম খান।

২. এখানে দুজনে নির্জনে

সালমান শাহ ও মৌসুমী অভিনীত এবং শিবলী সাদিক পরিচালিত ‘অন্তরে অন্তরে’ সিনেমার গানটির গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার আলম খান। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।

৩. অনন্ত প্রেম তুমি দাও আমাকে

মান্না ও মৌসুমী অভিনীত এবং কাজী হায়াত পরিচালিত ‘লুটতরাজ’ সিনেমার গান ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’। কনকচাঁপার সঙ্গে এতে কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু। গানটির কথা ও সুর আহমেদ ইমতিয়াজ বুলবুলের।

৪. শুধু একবার বলো ভালোবাসি

সালমান শাহ ও মৌসুমী অভিনীত এবং শফি বিক্রমপুরী পরিচালিত ‘দেনমোহর’ সিনেমার গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আলাউদ্দিন। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলু।

৫. সবার জীবনে প্রেম আসে

মৌসুমীও ইলিয়াস কাঞ্চন অভিনীত এবং সিদ্দিক জামাল নান্টু পরিচালিত ‘ভাঙচুর’ সিনেমার গান ‘সবার জীবনে প্রেম আসে’। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন এন্ড্রু কিশোর ও রিজিয়া পারভীন। গানটির গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার আলম খান।

৬. খাইরুন লো তোর লম্বা মাথার কেশ

মৌসুমী অভিনীত এবং এ কে সোহেল পরিচালিত ‘খাইরুন সুন্দরী’ গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন মমতাজ ও পলাশ। গানটির গীতিকার ওয়াদুদ রঙ্গিলা, সুরকার ইমন সাহা।

৭. চারিদিকে শুধু তুমি ও মৌসুমী

মৌসুমী অভিনীত এবং নাজমুল হুদা মিন্টু পরিচালিত ‘মৌসুমী’ সিনেমার গান ‘চারিদিকে শুধু তুমি’। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও খালিদ হাসান মিলু। গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। সুরকার আনোয়ার পারভেজ।

৮. তুমি যে কখন এসে

মৌসুমী ও ওমর সানী অভিনীত এবং আজিজুর রহমান পরিচালিত ‘লজ্জা’ সিনেমার গান ‘তুমি যে কখন এসে’। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। গানটির সুরকার আনোয়ার পারভেজ।

৯. আমার একদিকে পৃথিবী

মৌসুমী ও ওমর সানী অভিনীত এবং রায়হান মুজিব পরিচালিত ‘আত্ম অহংকার’ সিনেমার গান ‘আমার একদিকে পৃথিবী’। গানটির গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।

১০. এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু

মৌসুমী ও ইলিয়াস কাঞ্চন অভিনীত এবং সৈয়দ হারুন পরিচালিত ‘আত্মত্যাগ’ সিনেমার গান ‘এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু’। গানটির গীতিকার মোহাম্মদ রফিউজ্জামান, সুরকার আলাউদ্দিন আলী। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন কুমার শানু ও মিতালী মুখার্জী।

RELATED ARTICLES

Most Popular