Homeসারাদেশজুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান কারাগারে

জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান কারাগারে

জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, বিকেল ৪টার দিকে ইকবাল সোবহানকে আদালতে হাজির করা হয়। পরে পুলিশ তাকে কারাগারে পাঠানোর আবেদন জানালে বিচারক মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকার যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হন মাদ্রাসাশিক্ষার্থী মোহাম্মদ আরিফ (১৭)। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

২০২৪ সালের ২৬ আগস্ট আরিফের বাবা মোহাম্মদ ইউসুফ যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা, ইকবাল সোবহান চৌধুরীসহ ২৩১ জনকে আসামি করা হয়।

 

RELATED ARTICLES

Most Popular