Homeঅর্থনীতিসাভার-আশুলিয়ায় অন্তত ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সাভার-আশুলিয়ায় অন্তত ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অন্তত ৪০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এছাড়া, শ্রমিকরা কাজ না করায় আজও ৫-৬টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার সকাল পৌনে ১০টার দিকে আশুলিয়া শিল্পপুলিশ- ১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূইয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় অন্তত ৪০টি পোশাক কারখানা ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। আরও ৫-৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।’

‘তবে আজ এখন পর্যন্ত শিল্পাঞ্চলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি,’ বলেন তিনি।

শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ বলতে বোঝায় ‘নো ওয়ার্ক নো পে’ নীতি। এই ধারায় বন্ধ যত দিন বন্ধ থাকবে শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এভাবে কারখানা বন্ধ রাখলে শ্রমিকদের ক্ষোভ আরও বাড়ে।’

RELATED ARTICLES

Most Popular