Homeসারাদেশকুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ দলের ৬৪ জনসহ আটক ২৮৮: পুলিশ

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ দলের ৬৪ জনসহ আটক ২৮৮: পুলিশ

কুমিল্লায় দুই দিনে জেলা পুলিশের অভিযানে ২৮৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার এই অভিযান চালানো হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমনে চালানো এই অভিযানে আটকদের মধ্যে ৬৪ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য।

এই তথ্য নিশ্চিত করে আজ শনিবার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, আটকদের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ৮১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে অপরাধপ্রবণ এলাকায় নজরদারি জোরদার, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, কুমিল্লা জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।

RELATED ARTICLES

Most Popular