Homeসারাদেশক্যানসার আক্রান্ত সুফিয়া বেগমের চিকিৎসার জন্য সহায়তার আবেদন

ক্যানসার আক্রান্ত সুফিয়া বেগমের চিকিৎসার জন্য সহায়তার আবেদন

গত ছয় বছর ধরে স্তন ক্যানসারে ভুগছেন ৫৯ বছর বয়সী সুফিয়া বেগম। ২০২০ সালের মার্চে কলকাতার টাটা মেডিকেল সেন্টারে তার অস্ত্রোপচার হয়। এরপর থেকে দেশে তার চিকিৎসা চলছে।

সুফিয়া বেগমের জন্য নিয়মিত কেমোথেরাপি, হরমোনাল থেরাপি, ওষুধ ও বিভিন্ন পরীক্ষার প্রয়োজন। তার মাসিক ওষুধের খরচ ১২ থেকে ১৫ হাজার টাকা। এ ছাড়া প্রতিটি কেমোথেরাপি ও পরীক্ষার জন্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়। তিনি অস্টিওপোরোসিসসহ অন্যান্য শারীরিক জটিলতায়ও ভুগছেন। সম্প্রতি পড়ে গিয়ে তিনি শয্যাশায়ী হয়েছেন।

বছরের পর বছর চিকিৎসা চালাতে গিয়ে তার পরিবারের জমানো অর্থ শেষ হয়ে গেছে। চিকিৎসা চালাতে ঋণ নিতে হয়েছে। গত বছর তার স্বামী স্ট্রোক করায় পরিবারের আর্থিক সংকট তীব্র হয়েছে। 

সুফিয়া বেগমের চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার।
 

সাহায্য পাঠানোর ঠিকানা:
সুফিয়া বেগম
হিসাব নম্বর: ০০৪১-০৩১০০২৮৯০৪
এনসিসি ব্যাংক, রাজশাহী শাখা।

সুফিয়া বেগমের মেয়ে জিনাত আরার ব্যক্তিগত বিকাশ নম্বরেও (০১৭৬২৩১৯০০১) সাহায্য পাঠানো যাবে।

RELATED ARTICLES

Most Popular