Homeসারাদেশগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১৮-২০ কারখানায় ছুটি

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ১৮-২০ কারখানায় ছুটি

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এলাকায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভের কারণে অন্তত ১৮ থেকে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার বিকেলে বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন।

তিনি বলেন, গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে ১০ থেকে ১২টি কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, গাজীপুরের কালিয়াকৈর এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ১৮ থেকে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এসপি বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

RELATED ARTICLES

Most Popular