Homeস্পোর্টসজিম্বাবুয়ের বিপক্ষে হারার ম্যাচে শাস্তিও পেল বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে হারার ম্যাচে শাস্তিও পেল বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের শুরুতে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হেরে এমনিতেই কোণঠাসা বাংলাদেশ দল। এই অবস্থার মাঝে মন্থর ওভাররেটের শাস্তিও পেল তাওহিদ হৃদয়রা। ধীরগতির ওভার রেটের কারণে বাংলাদেশকে ম্যাচ ফি’র পাঁচ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এই শাস্তির কথা জানায়।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বল করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি’র পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়।

মাঠের দুই আম্পায়ার আলাদ্দিন পাহলেকের ও ইজাতুল্লাহ সাফি, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার আহমেদ শাহ দুররানি এই অভিযোগ তুলেছিলেন।

ঐ ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারে বাংলাদেশ। ২৭২ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৩.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয় তাওহিদ হৃদয়ের দল।
 

RELATED ARTICLES

Most Popular