Homeস্পোর্টসভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

প্রথমার্ধে বাংলাদেশের ফুটবলে ছিল না প্রত্যাশিত ছন্দ, আক্রমণেও ছিল না তেমন ধার। যে দু-একটি সুযোগ তৈরি হয়েছিল, সেগুলোও কাজে লাগাতে পারেননি ফরোয়ার্ডরা। বিশেষ করে আক্রমণভাগে ফয়সাল আহমেদ ফাহিম ও বিশ্বনাথ ঘোষ ছিলেন অনেকটাই নিষ্প্রভ। তবে বিরতির পর তাদের তুলে নেওয়ার পর বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। আক্রমণে গতি ফেরে বাংলাদেশের, দ্রুতই আসে কাঙ্ক্ষিত গোল। শেষ পর্যন্ত সেই এক গোলের ব্যবধান ধরে রেখেই জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ অভিযান শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের জয়সূচক একমাত্র গোলটি করেছেন বদলি হিসেবে মাঠে নামা মোহাম্মদ ইব্রাহীম।

বিস্তারিত আসছে…
 

RELATED ARTICLES

Most Popular