Homeসারাদেশমজুরি বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন, প্রথম সভা আজ

মজুরি বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন, প্রথম সভা আজ

পোশাকশ্রমিকদের বেতন সমন্বয়ে গঠিত ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শ্রম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল ৩টার পরিবর্তে সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ড কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

এদিকে, মজুরি বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

আজ সকালে এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আজাদ সুবহানী বিচারককে মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

গত ১ নভেম্বর গঠিত বোর্ডের চেয়াম্যান শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

মাসে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি, কালো তালিকাভুক্তির প্রথা বন্ধ এবং চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে গত কয়েকদিন ধরে মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করে যাচ্ছেন শ্রমিকরা।

সার্বিক পরিস্থিতির কারণে গত ৪ দিন ধরে কয়েকশ কারখানা বন্ধ রাখতে হয়েছে।

বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার।

RELATED ARTICLES

Most Popular