রাজধানীর তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ের সামনে এবং শ্যামলী এলাকায় পৃথকভাবে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে এসব ঘটনা ঘটে। এ ঘটনায় শ্যামলী থেকে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুজ্জামান তালুকদার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আশপাশের আরও কয়েকটি এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বাইরে থাকায় এ বিষয়ে বিস্তারিত জানেন না।
