Homeসারাদেশহাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট ১৩২৩

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট ১৩২৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও উপসর্গ নিয়ে এক হাজার ২১৮ শিশু মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন ও চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের। এ নিয়ে চলতি বছর ২৫ হাজার ৬২৮ জনের হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ২২৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫০ হাজার ৭৯৭ জন।

RELATED ARTICLES

Most Popular