নারায়ণগঞ্জের বারদীর শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে কার্তিক মাসের শেষভাগে শনি ও মঙ্গলবার পালিত হয় হিন্দু সম্প্রদায়ের বার্ষিক ধর্মীয় আচার ‘রাখের উপবাস’ বা কার্তিক ব্রত।
প্রিয়জনের সুস্থতা, নিরাপত্তা ও মঙ্গল কামনায় ভক্তরা সারাদিন উপবাস পালন করেন এবং সন্ধ্যায় ঘি, প্রদীপ, ফুল ও ফল নিয়ে মন্দিরে সমবেত হয়ে প্রার্থনা করেন। প্রদীপের আলোয় তখন পুরো প্রাঙ্গণ ঝলমল করে ওঠে।
