Homeস্পোর্টসবাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে যা বললেন পাকিস্তানের কোচ

বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে যা বললেন পাকিস্তানের কোচ

ভরপুর গ্যালারিতে  স্বাগতিক বাংলাদেশের জন্য ছিলো তুমুল উন্মাদনা। তবে ম্যাচের শেষ দিকে বাংলাদেশ গোল হজম করতেই উন্মাদনা রূপ নেয় ক্ষোভে। গ্যালারি থেকে মাঠের দিকে ছুঁড়ে দেওয়া হয় রঙের আতশবাজি ও ফ্লেয়ার। কিছুক্ষণ বন্ধ থাকে খেলাও। 

শনিবার রাতে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠে যায় পাকিস্তান। এই হার মানতে না পেরে গ্যালারিতে আগুনও ধরিয়ে দেন কিছু সমর্থক। স্বাগতিক দলের এমন যন্ত্রণা অনুভব করতে পারছেন পাকিস্তানের প্রধান কোচ নলবার্তো সোলানো।

বাংলাদেশ ফুটবলের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন পেরুর সাবেক এই তারকা ফুটবলার, ‘আমি জানতাম বাংলাদেশের বিপক্ষে আজ আমাদের খুব কঠিন একটি ম্যাচ খেলতে হবে। ওরা দারুণ একটি দল, বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়ও আছে। আমরা জানতাম কীভাবে ওদের কাজটা কঠিন করে তুলতে হবে এবং আমাদের পরিকল্পনা দারুণভাবে কাজে লেগেছে।’

Zeeshan Shafi on X: "Thank you, Nolberto Solano, for bringing belief,  passion, and pride back to Pakistan football. You have transformed this  squad and made the whole nation proud. Onward and upward!বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলে জয়সূচক গোলটি হজম করা প্রসঙ্গে সোলানো বলেন, ‘এটা খেলারই অংশ। আগেই বলেছি, আপনাদের দলটি খুব ভালো, ভালো একজন কোচও আছেন। ফুটবলে কখনো কখনো এমন ভুল হয়েই যায়। সত্যি বলতে, ম্যাচটা ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচের এক পর্যায়ে মনে হচ্ছিল যেকোনো দলই জিততে পারে, তবে রক্ষণে আমরা বেশ জমাট ছিলাম। আমার ভুল না হলে ওরা খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি—কাল ভিডিও দেখলে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারব—তবে আমরা রক্ষণভাগ দারুণভাবে সামলেছি।’

বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীকে আটকে রাখার কৌশল নিয়ে পাকিস্তান কোচ যোগ করেন, ‘আমরা জানতাম ওদের দলে হামজা আছে। সে দুর্দান্ত একজন খেলোয়াড় এবং দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য। সে যেন বল না পায়, সেজন্য আমরা তাকে আটকে রেখেছিলাম। তাকে কোনোভাবেই বল নিয়ে স্বাধীনভাবে খেলতে না দেওয়াই ছিল আমাদের পরিকল্পনার অংশ। ম্যাচে আমরা একটি সুযোগ পেয়েছিলাম এবং কাজে লাগিয়েছি। ভুল যে কারও হতে পারে। তবে আজকের এই জয় এবং ফাইনালে জায়গা করে নিতে পেরে আমরা ভীষণ গর্বিত।’

আগামী ১৭ নভেম্বর ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে পাকিস্তান। এর আগে কখনই তারা সাফের ফাইনালেই ওঠেনি। 

 

RELATED ARTICLES

Most Popular