Homeশিক্ষারাবি ভর্তি পরীক্ষা পিছিয়ে ফেব্রুয়ারিতে, সুযোগ থাকছে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদেরও

রাবি ভর্তি পরীক্ষা পিছিয়ে ফেব্রুয়ারিতে, সুযোগ থাকছে সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদেরও

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। ভর্তির আবেদন
করার সুযোগ পাবেন এইচএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উর্ত্তীর্ণরাও।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা অনুষদের ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভায় নতুন তারিখ চূড়ান্ত করা হয়। সভা শেষে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে নতুন তারিখের তথ্য নিশ্চিত করেন।

সংশোধিত সময়সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১৩ ফেব্রুয়ারি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘সি’ ইউনিটের পরীক্ষা এবং ২০ ফেব্রুয়ারি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদন গ্রহণ করা হবে ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত।

আবেদনের বিষয়ে উপাচার্য জানান, যারা সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় অংশ নিচ্ছেন, তাদের ফলাফল প্রকাশের পর আবেদনের জন্য অতিরিক্ত ৫-৭ দিন সময় দেওয়া হবে।

রাবি কর্তৃপক্ষ ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য আবেদনকারীদের যোগ্যতার শর্তাবলিও শিথিল করেছে।

মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম ৩.০০ জিপিএ থাকতে হবে এবং উভয় পরীক্ষার মোট জিপিএ হতে হবে অন্তত ৬.৫০।

বিজ্ঞান শাখা থেকে আবেদনকারীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ আলাদাভাবে ন্যূনতম ৩.৫০ জিপিএ থাকতে হবে এবং মোট জিপিএ হতে হবে অন্তত ৭.৫০।

এর আগে, রাবি ভর্তি পরীক্ষা নভেম্বরে হওয়ার কথা ছিল।

কিন্তু, এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হলে  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জানায়, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১ জানুয়ারি থেকে শুরু হবে।

RELATED ARTICLES

Most Popular