Homeঅর্থনীতিশ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ: বিজিএমইএ

শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ: বিজিএমইএ

চলমান অস্থিরতার মধ্যে শ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান এ সিদ্ধান্তের কথা জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, ভাঙচুর থেকে কারখানা রক্ষা করতে ইতোমধ্যে ৫৫টি পোশাক কারখানায় শ্রম আইনের ১৩(১) ধারা কার্যকর করা হয়েছে। এই ধারার আওতায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়ম প্রযোজ্য হয়।

তিনি জানান, আশুলিয়া, সাভার ও গাজীপুরসহ প্রধান শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষের কারণে আজ শনিবার ৯২টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

কারখানা চালানো সম্ভব না হলে মালিকেরা কাল থেকেই ‘কাজ নেই, মজুরি নেই’ বিধান কার্যকর করতে পারবেন বলে জানান বিজিএমইএ সভাপতি।

RELATED ARTICLES

Most Popular