Homeবিনোদনসাফল্যের চেয়েও ব্যর্থতা থেকে বেশি কিছু শেখা যায়: সামান্থা

সাফল্যের চেয়েও ব্যর্থতা থেকে বেশি কিছু শেখা যায়: সামান্থা

অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও নিজের অবস্থান তৈরি করেছেন ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে উদ্যোক্তা হিসেবে তার শুরুটা সুখকর ছিল না। প্রথম ব্যবসায়িক অংশীদারত্বেই ব্যর্থ হয়েছিলেন তিনি।

সামান্থার মতে, সেই ব্যর্থতার অভিজ্ঞতাই পরবর্তী সময়ে ব্যবসা ও বিনিয়োগের সিদ্ধান্ত নিতে তাকে সবচেয়ে বেশি শিখিয়েছে।

Samantha Ruth Prabhu's hand-painted Kalamkari sari took nearly 250 hours to  make | Vogue India

সম্প্রতি ‘দ্য মাসুম মিনাওয়ালা শো’-তে নিজের ব্যবসায়িক অভিজ্ঞতা নিয়ে কথা বলেন সামান্থা।

সেখানে প্রথম ব্যবসায়িক উদ্যোগের ব্যর্থতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমার প্রথম ব্যবসায়িক অংশীদারত্ব ব্যর্থ হয়েছিল। এ নিয়ে বিস্তারিত বলতে চাই না। তবে প্রথম কোনো প্রকল্পে বিনিয়োগ করে ব্যর্থ হওয়াটা কখনো কখনো ভালো হতে পারে। কারণ, সাফল্যের চেয়েও ব্যর্থতা থেকে বেশি কিছু শেখা যায়।’

সামান্থার ভাষায়, তার জীবনের অনেক কিছুই শিখেছেন ব্যর্থতা থেকে। সাফল্য তাকে তেমন কিছু শেখাতে পারেনি।

ব্যবসায় নারীদের অংশগ্রহণ নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার মতে, ব্যবসা শুরু করার ক্ষেত্রে নারীদের মধ্যে ভয় তুলনামূলক বেশি কাজ করে। এই ভয় কাটিয়ে ওঠা জরুরি।

অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি ব্যবসায় যুক্ত আছেন সামান্থা। অঙ্কিতা থাদানি ও আকাশ ওয়ালিয়ার সঙ্গে যৌথভাবে প্রতিষ্ঠা করেছেন সুগন্ধি পণ্যের ব্র্যান্ড ‘সিক্রেট আলকেমিস্ট’। 

Samantha Ruth Prabhu: The Versatile Gem of South Indian Cinema - Cinema  Rumble

ফ্যাশন নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, আট মাসে ব্র্যান্ডটির পণ্যের বিক্রি আট গুণ বেড়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটির আয় ১২০ কোটি রুপি ছাড়িয়েছে।

এ ছাড়া ভারতীয় নারীদের পোশাকের ব্র্যান্ড ‘সাকি’ প্রতিষ্ঠা করেছেন তিনি। অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইল কালেকটিভ’ এবং সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’র সঙ্গেও যুক্ত রয়েছেন এই অভিনেত্রী।

সিনেমা জগতেও সম্প্রতি সাফল্য পেয়েছেন সামান্থা। বি ভি নন্দিনী রেড্ডি পরিচালিত তার সর্বশেষ সিনেমা ‘মা ইনতি বাঙ্গারাম’ বিশ্বজুড়ে ১০০ কোটি রুপির বেশি আয় করেছে।
 

RELATED ARTICLES

Most Popular