Homeস্পোর্টসখাওয়াজার দাবি উড়িয়ে স্টার্ক বললেন ‘কিছুই জানা ছিল না’

খাওয়াজার দাবি উড়িয়ে স্টার্ক বললেন ‘কিছুই জানা ছিল না’

২০১৮ সালের আলোচিত বল টেম্পারিং পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়ার পুরো দলই অবগত ছিলো বলে দাবি করেছিলেন উসমান খাওয়াজা, তার দাবিকে শতভাগ সত্য বলে সমর্থন করেন ডেভিড ওয়ার্নারও। তবে সেই স্কোয়াডের অন্যতম সদস্য পেসার মিচেল স্টার্ক বললেন ভিন্ন কথা। তিনি জানান, এই ধরণের পরিকল্পনার কথা তার কিছুই জানা ছিলো না। 

খাওয়াজা তার আত্মজীবনী ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন, রিভার্স সুইং পাওয়ার জন্য বল বিকৃত করার পরিকল্পনা পুরো দলেরই জানা ছিল। খাজার এই তোলপাড় করা বক্তব্যের পর অস্ট্রেলিয়ার পেস আক্রমণের প্রথম বোলার হিসেবে মুখ খুললেন স্টার্ক।

খাওয়াজা তার ‘সবর’ নামক বইয়ে দাবি করেন, কেপটাউনের তৃতীয় টেস্টে ধরা পড়ার আগেই গেবেখার (সাবেক পোর্ট এলিজাবেথ) দ্বিতীয় টেস্ট থেকে বল টেম্পারিং শুরু করেছিল দল।

তবে গেবেখাতে বল বিকৃতির কথা খাজার মাধ্যমে তিনি প্রথম শুনলেন বলে দাবি করেন স্টার্ক। তিনি বলেন, ‘যিনি লিখেছেন, ব্যাখ্যা দেওয়ার ভার তার ওপরই ছেড়ে দিচ্ছি।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে দুবছরেরও বেশি সময় আগে অবসর নেওয়া ডেভিড ওয়ার্নার সোমবার খাওয়াজার বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, তার সাবেক সতীর্থের বক্তব্য শতভাগ সত্য এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তপ্রক্রিয়া ছিল ‘ত্রুটিপূর্ণ ও তাড়াহুড়ো করে করা’।

‘একেক জনের দৃষ্টিভঙ্গি একেক রকম’

সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কসহ একাধিক ক্রীড়া বিশ্লেষক বিষয়টি নিয়ে সিএকে পুনরায় তদন্তের আহ্বান জানিয়েছেন।

তবে মঙ্গলবার স্থানীয় রেডিও স্টেশন ‘এসেন’-কে গ্রিনবার্গ বলেন, তদন্তটি পুনরায় শুরু করার মতো ‘যথেষ্ট যুক্তি’ নেই এবং এতে কোনো লাভ হবে বলেও তিনি মনে করেন না।

তিনি জানান, খাজার এই বর্ণনার সঙ্গে অন্য খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গির বড় পার্থক্য রয়েছে।

গ্রিনবার্গ বলেন, ‘তার বইয়ে এমন কিছু নির্দিষ্ট বিবরণ আছে যা অন্যদের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তবে আমাদের কাছে থাকা তথ্যের ভিত্তিতে যে তদন্ত শেষ হয়েছে, তাতেই আমরা সন্তুষ্ট। খাজার বক্তব্য দেখার পরেও আমাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।’

 

RELATED ARTICLES

Most Popular