Homeস্পোর্টসঅবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত আলিস

অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত আলিস

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সের মাঝে এবার যুক্ত হলো আরেকটি খারাপ খবর। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে অভিষেক হওয়া অফ স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযুক্ত করেছেন ম্যাচ অফিসিয়ালরা। 

খেলার পরদিন সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসি জানায়, শারজাহতে বুধবার অনুষ্ঠিত ওই ম্যাচ শেষে ম্যাচ অফিশিয়ালরা তাদের প্রতিবেদনে ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

বিপিএল দিয়ে দেশের ঘরোয়া ক্রিকেটে আলোচনায় আসা আলিসের বোলিং অ্যাকশন ঘরোয়া ক্রিকেটেও একাধিকবার অবৈধ হয়েছিলো। অ্যাকশন শুধরে খেলায় ফিরে পারফর্ম করে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ঠাঁই করে দেন। এশিয়ান গেমসে টি-টোয়েন্টি অভিষেকের পর ত্রিদেশীয় সিরিজে হয়েছিলো ওয়ানডে অভিষেক। তবে আপাতত তার যাত্রা চ্যালেঞ্জের মুখে পড়ে গেল।

 

RELATED ARTICLES

Most Popular